খুকির সম্পত্তি
কবি: জসীমউদ্দীন
শিউলি নামের খুকির সনে
আলাপ আমার অনেক দিনের থেকে
হাসিখুশি মিষ্টমিশি
অনেক কথা কই যে তারে ডেকে।
সেদিন তার কইনু ‘খুকি-
কী কী জিনিস কওতো তোমার আছে?
সগৌরবে বলর, অনেক-অনেক
কিছু আছে তাহার কাছে;
সাতটা ভাঙা পেন্সিল আর
নীল বরণের ভাঙা দু-খান কাঁচ,
মারবেল আছে তিন-চারটে,
কড়ি আছে গণ্ডা ছ কি পাঁচ।
ডলি পুতুল, মিনি পুতুল,
কাঠের পুতুল, মাটির পুতুল আর-
পুঁতির মালা, রঙিন
ঝিনুক, আরও অনেক খেলনা আছে তার।
আছে তাহার পাতার বাঁশি,
টিনের উনুন, শোলার পাখির ছা,
সাতটা আছে ঝুমঝুমি তার
আর আছে তার একটি খেলার মা।
No comments:
Post a Comment