|
বীরপুরুষ
(bIrpuruSh)
মনে করো যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে ।
তুমি
যাচ্ছ পালকিতে মা চড়ে
দরজা
দুটো একটুকু ফাঁক করে,
আমি
যাচ্ছি রাঙা ঘোড়ার ’পরে
টগবগিয়ে তোমার পাশে পাশে ।
রাস্তা
থেকে ঘোড়ার খুরে খুরে
রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে ।
সন্ধে হল,সূর্য নামে পাটে
এলেম যেন জোড়াদিঘির মাঠে ।
ধূ
ধূ করে যে দিক পানে চাই
কোনোখানে
জনমানব নাই,
তুমি
যেন আপনমনে তাই
ভয় পেয়েছ; ভাবছ, এলেম কোথা?
আমি
বলছি, ‘ভয় পেয়ো না মা গো,
ঐ দেখা যায় মরা নদীর সোঁতা ।’
|
|
bIrpuruSh
the
valiant
khokA = darling boy; dAdA = elder brother; lAThi = sturdy staff (pronounce A = aa)
just
imagine mother, that you and i
are
travelling far (can't remember why)
your palanquin's rocking to and fro
with four beherAs going heiyA-ho
besides
them i am trotting along
on
my little red pony, singing a song.
my
hoof-dust clouds the end of day
thorn-bushes
bleak in the low sun's ray
it's barren, barren, every which way
even the animals have gone away
imagine
it's dark: you can barely see
we've
come to the wilds of jorAdighi
|
|
চোরকাঁটাতে মাঠ রয়েছে ঢেকে,
মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে ।
গোরু
বাছুর নেইকো কোনোখানে,
সন্ধে
হতেই গেছে গাঁয়ের পানে,
আমরা
কোথায় যাচ্ছি কে তা জানে,
অন্ধকারে দেখা যায় না ভালো ।
তুমি
যেন বললে আমায় ডেকে,
‘দিঘির ধারে ঐ যে কিসের আলো!’
এমন সময় 'হাঁরে রে রে রে রে’
ঐ যে কারা আসতেছে ডাক ছেড়ে ।
তুমি
ভয়ে পালকিতে এক কোণে
ঠাকুর
দেবতা স্মরণ করছ মনে,
বেয়ারাগুলো
পাশের কাঁটাবনে
পালকি ছেড়ে কাঁপছে থরোথরো।
আমি
যেন তোমায় বলছি ডেকে,
‘আমি আছি, ভয় কেন মা কর।’
|
|
we
are cutting through the fields of bramble
it's
nearly night, the beherAs scramble
the path curves out a little ahead,
we are going over a dead river bed
in
the plodding silence, you suddenly shout
"are
those lights out there, moving about?"
just
then the cry: "hAre re re re re"
you
can hear them charging; utter disarray
beherAs running helter skelter
you pray to heaven for divine shelter
but
i tell you calmly, "mA don't worry!
i
am here with you, now _they'll be sorry!"
|
|
হাতে লাঠি, মাথায় ঝাকড়া চুল
কানে তাদের গোঁজা জবার ফুল ।
আমি
বলি, ‘দাঁড়া, খবরদার!
এক
পা আগে আসিস যদি আর -
এই
চেয়ে দেখ আমার তলোয়ার,
টুকরো করে দেব তোদের সেরে ।’
শুনে
তারা লম্ফ দিয়ে উঠে
চেঁচিয়ে উঠল, ‘হাঁরে রে রে রে রে।’
তুমি বললে, ‘যাস না খোকা ওরে’
আমি বলি, ‘দেখো না চুপ করে।’
ছুটিয়ে
ঘোড়া গেলেম তাদের মাঝে,
ঢাল
তলোয়ার ঝন্ঝনিয়ে বাজে
কী
ভয়ানক লড়াই হল মা যে,
শুনে তোমার গায়ে দেবে কাঁটা।
কত
লোক যে পালিয়ে গেল ভয়ে,
কত লোকের মাথা পড়ল কাটা।
|
|
skins
gleaming in the flickering light
twirling
lAThis they come, a fearsome sight
i yell, "wait!", and
"stop right there!
beware my sword now, don't you dare!
just
one more step and your blood will spray!"
but
they just explode with a "hA re re re re re"
you
tell me, all trembling, "khokA, don't go!"
i
say, "mA, just watch." and
with a "heigh ho",
i spur my horse into the villainous mass
their shields ring out on my cutlass
such
a terrible battle, you'd swoon if i
say
so
many heads cut off, so many run away...
|
|
এত লোকের সঙ্গে লড়াই করে
ভাবছ খোকা গেলই বুঝি মরে।
আমি
তখন রক্ত মেখে ঘেমে
বলছি
এসে, ‘লড়াই গেছে থেমে’,
তুমি
শুনে পালকি থেকে নেমে
চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে -
বলছ,
‘ভাগ্যে খোকা সঙ্গে ছিল!
কী দুর্দশাই হত তা না হলে।’
রোজ কত কী ঘটে যাহা তাহা -
এমন কেন সত্যি হয় না আহা।
ঠিক
যেন এক গল্প হত তবে,
শুনত
যারা অবাক হত সবে,
দাদা
বলত, ‘কেমন করে হবে,
খোকার গায়ে এত কি জোড় আছে।’
পাড়ার
লোকে বলত সবাই শুনে,
‘ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে।’
|
|
at
the end you're weeping, "my khokA is dead!"
just
then i'm back, all sweaty blood-red.
i call out, "mA, it's over, the
fight!"
you come out then and hug me tight
you
lift me to your lap with a kiss: "khokA dear,
what
_would i have done, if you hadn't been here!"
such
useless things happen all the time
why
can't _this be true at least one time?
oh then it would be a real fairy tale
everyone would rave, though dAdA would
rail:
"pah!
how can this be? he isn't even that strong!"
but
neighbours would say, "lucky khokA went along!"
|
Wednesday
বীরপুরুষ (bIrpuruSh)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment