সাঁঝের তারা ভাবিয়া পথিক শুধায় ভোরের তারায় কাল যে ছিল মধ্য গগনে আজি সে কোথায় হারায় ?
Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Friday

প্রগতি-- রতন চক্রবর্ত্তী


আমার পাঁজর জুড়ে, মুঠোরোদ খেলা করে,
রাতভর জোনাকিরও আলো |
দশমাথা কার্বনে, শব্দের নিকোটিনে ,
পরিণাম এসে ধমকালো |
ক্ষেতভরা সবুজ আর সশব্দ শিল্প,
প্রগতির গল্পতে থাক ;
মঞ্চ কাঁপানো যত মাথাভারী প্রাণীকূল,
কথা দিয়ে কথাকে শানাক |
শতেক নন্দীগ্রাম, সিঙুরের সংগ্রাম,
যত হুল তত মধু জানতো ;
পাদদেশে কশাঘাত, পর্বতে মাঝরাত,
ফুলঝুরি বাক্যে বসন্ত |
ভাষণের মূলধনে, সুলুকের সন্ধানে,
শহর আর গ্রাম উপচালে ;
মেষপালকের মতে, ভেসে যায় চোরা স্রোতে,
ঘাস খুঁজে পাহাড়ের ঢালে |
বেচে দিয়ে সংযম, খুঁজে বৃথা উপশম ,
ইনকিলাবেই ভ'রে ঝুলি ;
স্লোগানের বন্ধনে, দলেরও প্রোটেকশনে ,
বদলানো রঙেরই মাদুলি |
প্রগতির ঢেউ তুলে, মাছ ধ'রে ঘোলাজলে,
সময়পাত্র ক'রে ফুটো ;
রাম আজ ডুবে মরে, দশানন পারাবারে,
তবু খোঁজে মুঠো খড়কুঁটো |

No comments: